× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় মেসির আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৬ এএম

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় মেসির আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা। তবে এককভাবে নয়, যৌথভাবে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের সঙ্গে আয়োজক হতে আগ্রহী লাতিন আমেরিকার আর তিন দেশ - চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার এনিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এ জন্য আয়োজিত এক অনুষ্ঠানে চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেস উপস্থিত ছিলেন।

অবশ্য বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে প্রাথমিক ঘোষণা আসে ২০১৭ সালে। তখন আয়োজক হওয়ার লড়াইয়ে ছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজক হওয়ার লড়াইয়ে যোগ দেয় চিলি ও প্যারাগুয়ে।

বিশ্বকাপের শতবর্ষী আসর বসবে ২০৩০ সালে। ফিফা এই আসরের আয়োজক নির্ধারণ করবে ২০২৪ সালে।

১৯৩০ সালে ফিফার প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি তাই আয়োজন করতে চায় লাতিন আমেরিকার এই চার দেশ।

আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে। চিলি বিশ্বকাপের আয়োজক হয়ে ছিল ১৯৬২ সালে। তবে তাদের সঙ্গী প্যারাগুয়ে কখনো বৈশ্বিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা