× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে অবসরে আকমল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৫ পিএম

অবশেষে অবসরে আকমল

২০১৭ সালে শেষবার পাকিস্তানের জার্সিতে মাঠের ক্রিকেটে দেখা গিয়েছিল কামরান আকমলকে। এর পর ধীরে ধীরে ক্রিকেট থেকে দূরে সরে যেতে থাকেন তিনি। ঘরোয়া লিগগুলোতেও হয়ে ওঠছিলেন অনিয়মিত। তবুও ক্রিকেটকে অবসর বলেননি। অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী উইকেটরক্ষক এ ব্যাটার। তবে তার আগে দায়িত্ব নিয়েছেন পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে।

নতুন অধ্যায় শুরুর আগে পেয়েছেন আরো একটি সুসংবাদ। ডানহাতি এই ওপেনারকে দেশটির জুনিয়র ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

পাকিস্তানের হয়ে ১৫৭টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেছেন কামরান আকমল। সেই সঙ্গে খেলেছেন ৫৮টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০২ সালে টেস্ট অভিষেকের পর ২০১৭ সালে খেলেছেন শেষ ওয়ানডে। শেষ টি–টোয়েন্টিও খেলেছেন ২০১৭ সালে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা