× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজমের গিটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১২ পিএম

আজমের গিটার

পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার মঈন খানের ছেলে মাঠ মাতিয়েছেন চলতি বিপিএলে। খেলেছেন খুলনার জার্সিতে। টুর্নামেন্ট থেকে তার দল ছিটকে যাওয়ার আগে ৯ ম্যাচে তার সংগ্রহ ২২৬ রান। হাঁকিয়েছেন একটি সেঞ্চুরিও। ব্যাটে দারুণ সময় পার করা আজম খান বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজের সঙ্গে কথা বলেছেন তার অবসর সময় নিয়ে। সেখানেই জানা গেছে ক্রিকেটের পাশাপাশি তিনি একজন শখের মিউজিশিয়ানও বটে।

তিনি বলেন, ‘মিউজিকে আমি সম্পৃক্ত হয়েছি কারণ আমার কাছে মনে হতো যে আমি মোবাইল বেশি ব্যবহার করছি। কিছু কিছু সময় যা আমাকে ক্লান্তও করে তুলত। এ জন্য নিজ থেকে উপলব্ধি করে মিউজিকে মনোযোগ দিই, যা আমাকে মোবাইল থেকে দূরে রাখতে সহায়তা করে। সেখান থেকেই আমি হাতে গিটার তুলে নিই। পরে নিজে নিজেই গিটার বাজানো শিখি। কোনো ট্রেইনার ছিল না। ইউটিউব থেকেই শিখেছি। আমি যখন কোনো ম্যাচ নিয়ে নার্ভাস হই, তখন গিটার হাতে নিই এবং কয়েকটি গান গাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা