× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল শেষ তামিমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪২ পিএম

বিপিএল শেষ তামিমের

হাতে দুই ম্যাচ বাকি থাকতেই বিপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে খুলনা টাইগার্স। দলটির অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালও খেলবেন না বাকি থাকা দুই ম্যাচ। ব্যাক স্ট্রেইনের ইনজুরির কারণে তাকে পাওয়া যাবে না। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।

ইনজুরি গুরুতর না হলেও জাতীয় স্বার্থে খুলনা টাইগার্স তাকে বিশ্রাম দিয়েছে। বিপিএল শেষে ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। ওই দুই সিরিজে পূর্ণ ফিট তামিমকে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে খুলনা টাইগার্স কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘তামিমের একটু প্রবলেম আছে। ওর ব্যাক স্ট্রেইনের ইনজুরিতে ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। ওইখানে আবার সমস্যা হচ্ছে। সামনে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ, এটা আমাদের জন্য বড় কনসার্ন। এজন্য তামিমকে আমরা ব্রেক দেওয়ার চিন্তাভাবনা করছি। খেললে হয়তো অবস্থা খারাপ হতে পারে। যদিও ফ্র্যাঞ্চাইজির ব্যাপার, ওনারা ওকে পয়সা দিয়ে নিয়ে সার্ভিস পাবে এটাই আশা। তবে সবার আগে দেশ, আমি মনে করি। ওনারাও ভালোভাবে  নেবেন, এটাই আশা।’

বিপিএলে প্লে অফে খেলার কোনো সম্ভাবনা না থাকায় তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না সুজন—‘যদি পরিস্থিতিটা ভিন্ন থাকত, আমরা কোয়ালিফাই করেছি বা কোয়ালিফায়ারের জন্য ম্যাচ খেলব, তখন পরিস্থিতি ভিন্ন হতো। তামিমও হয়তো ওইভাবে চিন্তা করত। হয়তো ম্যানেজ করে আমরা খেলাতে পারতাম। যেহেতু আমাদের ওই রকম চান্স নেই , আমার মনে হয় ব্রেক দেওয়াটা ইম্পর্ট্যান্ট।’

তামিমের ইনজুরি নিয়ে বিসিবি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঠিক কতদিন পর সুস্থ হয়ে উঠতে পারেন সেই বিষয়েও কিছু জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা