× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাফাত সানির তোপে বেশি দূর এগোতে পারেনি চট্টগ্রাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২২ পিএম

আরাফাত সানির তোপে বেশি দূর এগোতে পারেনি চট্টগ্রাম

টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছে চট্টগ্রাম ও ঢাকা। ম্যাচটি ছিল তাই নিয়ম রক্ষার। জয়ে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিল দু’দলই। সে লক্ষ্যে টসে জিতে আগে ব্যাট করে বড় টার্গেট ছুড়তে চেয়েছিল চট্টগ্রাম। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। আরাফাত সানির বোলিং তোপের মুখে চট্টগ্রামের ইনিংস থেমেছে ১১৮ রানে। যার মধ্যে অতিরিক্ত রান ১৭টি।

এদিন আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ২০ রানে ৩ উইকেট খরচ করে ফেলে তারা। এরপর আর সেখান থেকে বের হতে পারেনি দলটি। এদিন চট্টগ্রামের হয়ে কিছুটা লড়াই করার চেষ্টা চালিয়েছিলেন উসমান খান। তবে সঙ্গ পাননি। তিনিও এদিন টানতে পারেননি দলকে। ২৯ বলে ৩০ রান এসেছে তার ব্যাট থেকে।

বাকিরাও পাননি বোলার মতো সংগ্রহ। শেষদিকে দলকে সম্মান জনক অবস্থানে রেখে গেছেন জিয়াউর রহমান। তার ব্যাট থেকে আসে ২০ বলে ৩৪ রান। চট্টগ্রামের ইনিংস থেমেছে ৮ উইকেট খরচায় ১১৮ রানে।

ঢাকার বোলারদের মধ্যে ৪ ওভার হাত ঘুরিয়ে ২২ রান খরচায় ৪টি উইকেট তুলেছেন আরাফাত সানি। বাকিরাও রানে লাগাম টেনেছিলেন এদিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা