× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে রোনালদোর সালাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৮ পিএম

বাংলাদেশকে রোনালদোর সালাম

৫ ফেব্রুয়ারি ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মদিন। প্রিয় তারকার জন্মদিন উদযাপন করেছেন তার ভক্তরা। পিছিয়ে ছিল না বাংলাদেশি রোনালদো-ভক্তরাও। নানান আয়োজনের মধ্য দিয়ে রোনালদোর ৩৮ বছর পূর্তি উদযাপন করেছেন তারা। ভক্তদের সেই প্রতিদানই যেন দিলেন সিআর সেভেন। বাংলাদেশকে সালাম জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশির অবস্থান। বর্তমানে সেখানেই থাকছেন সময়ের অন্যতম সেরা এই তারকা। খেলছেন আল নাসরের জার্সি গায়ে। আগামী দুই বছর এখানেই থাকবেন তিনি। আর এই সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে তার দেখা হওয়াটা অসম্ভব নয়। এরই মধ্যে এক রোনালদো-ভক্ত দেখা করে এসেছেন প্রিয় তারকার সঙ্গে। সেখানেই এক ভিডিওবার্তায় বাংলাদেশকে সালাম জানিয়েছেন রোনালদো।

অমিতাব দেবনাথের করা ওই ভিডিওতে দেখা যায়, রোনালদোর  সঙ্গে রয়েছেন তিনি। এ সময় রোনালদোকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম বাংলাদে ‘। রোনালদোর এই সালামের ভিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা