× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিতে মুগ্ধ বেকহ্যাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪২ পিএম

মেসিতে মুগ্ধ বেকহ্যাম

তার বাঁ পায়ের জাদু দেখে মুগ্ধ হননি এমন লোক খোঁজে পাওয়া দুষ্কর। ফুটবল মাঠের কারুশিল্পী তিনি। বাঁ পায়ের ছোঁয়ায় ফুটবল মাঠে ছবি আঁকেন তিনি। কখনওবা সাহিত্যিকের মতো লেখেন মহাকাব্য। সবশেষ কাতার বিশ্বকাপ যার উদাহরণ। বলছিলাম আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির কথা। বিশ্বজুড়েই তার অগণিত ভক্ত-সমর্থক। তাদের মধ্যে অন্যতম ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। শুধু যে মেসির খেলায় মুগ্ধ তিনি সেটি নয়; মেসির প্রায় সবকিছুই ভালো লাগে তার।

সম্প্রতি ইএসপিএন আর্জেন্টিনাকে এক সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, ‘আমি লিওকে বিভিন্ন কারণে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি, কারণ তিনি একজন মহান বাবা। আমি তাকে ভালোবাসি, কারণ তিনি একজন মহান ব্যক্তিত্ব, একটি চরিত্র। তিনি একজন দুর্দান্ত ব্যক্তি। তবে আমি মনে করি সবাই তার খেলা দেখতেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি আবেগের সঙ্গে খেলাটি খেলেন। আমি মনে করি অতীত বিশ্বকাপের মতোই তিনি আবার খেলবেন। যেভাবে তার দলের জন্য, তার দেশের হয়ে খেলেছেন এবং বিশ্বকাপ জেতা তার জন্য একটি অবিশ্বাস্য মুহূর্ত ছিল। আমি তার মতো খেলোয়াড়দের দেখতে ভালোবাসি।’

বেকহ্যাম বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্তার মিয়ামির সহ-মালিক। মেসিকে তার ক্লাবে নেওয়ার গুঞ্জনও রয়েছে।

উল্লেখ্য, বেকহ্যাম ইংল্যান্ডের হয়ে ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত মাঠ মাতিয়েছেন। এ সময়ে ১১৫ ম্যাচে মাঠে নেমে ১৭ গোল করেছেন তিনি। ক্লাব জার্সিতে ৫২৩ ম্যাচে মাঠে নেমে ৯৭ গোল করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা