× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ফিফা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১০:৫২ এএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১১:১০ এএম

ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ফিফা

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর ফিফা যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা তুলে নিয়েছে। ফলে ফিফার সব আয়োজনে ভারতের অংশগ্রহণে আর বাধা রইল না।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত জানিয়েছে ফিফা। গত মে মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা। এআইএফএফে প্রশাসকদের একটি কমিটি (সিওএ) ঠিক করে দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। যা ছিল ফিফার নিয়মের পরিপন্থী, সে কারণেই নিষেধাজ্ঞায় পরতে হয়েছিল।

গত সোমবার সুপ্রিম কোর্ট তিন সদস্যের সেই কমিটিকে সরিয়ে দিয়েছে। বিষয়টি অবহিত করে ফিফাকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেছিলেন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক সুনন্দ ধর। ফিফাও তাতে সাড়া দিল।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, সিওএ- এর কমিটিকে সরিয়ে দেওয়ার ফলে এআইএফএফ আবারও পুরো নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ভারতের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনে আর বাধা থাকল না। আগামী ১১ থেকে অক্টোবর ভারতের অনুষ্ঠিত হওয়ার কথা টুর্নামেন্টটি।

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা