× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ২১:২৫ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১০:৩৭ এএম

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব

আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

নিজেদের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। দলের জার্সি পড়া সাকিবের ছবিও দিয়েছে বাংলা টাইগার্স। ক্যাপশনে বাংলা টাইগার্স লিখেছে, “অপেক্ষা ফুরাল, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন বাংলা টাইগার্সের আইকন।”

বাংলা টাইগার্স আরও লিখেছে, “আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য সাকিব আল হাসানকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত।”

বাংলা টাইগার্সের পোস্টের পর নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, “টি-টেন লিগের পরের আসরের একজন আইকন খেলোয়াড় হিসেবে বাংলা টাইগার্সকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমি আনন্দিত। বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা সবসময় দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছি।”

সদ্যই দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে নিয়োগ করেছে বাংলা টাইগার্স। এ ছাড়া বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম দলের মেন্টর হিসেবে আছেন। এ ছাড়া বিশ্বের বেশ কিছু ক্রিকেটারকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স।

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা