× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাব্বিরের হারিয়ে যাওয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৩ পিএম

সাব্বিরের হারিয়ে যাওয়া

সাব্বির রহমান নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেটে আক্ষেপের এক নাম! নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সাব্বির এখন আর জাতীয় দলের ধারেকাছেও নেই। মাঝে সর্বশেষ এশিয়া কাপে খেললেও আবারও বাদ পড়েন। বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে প্রমাণ করে ফর্মে ফেরার সুযোগ ছিল। সেখানেও পারফর্ম করতে না পারায় একাদশ থেকে বাদ পড়েন। তিন ম্যাচ খেলার পর বাকি সময়টা সাইড বেঞ্চেই কাটাতে হয়েছে।

বিপিএলে খুলনা টাইগার্সের দুই ম্যাচ বাকি থাকলেও প্লে অফের লড়াই থেকে বাদ পড়েছে। দলের কেউই সেভাবে পারফর্ম করতে না পারায় ছিল এই ব্যর্থতা। দেশি ক্রিকেটারদের অবস্থাও ছিল যাচ্ছেতাই। বিপিএলে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়ে সাব্বিরের ব্যাট থেকে আসে মোটে ২২ রান। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় আর একাদশে সুযোগই মেলেনি তার।

দীর্ঘদিন ধরে ফর্মে না থাকায় আত্মবিশ্বাস তলানিতে নেমেছে বলে মনে করেন দেশবরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। আত্মবিশ্বাসের ঘাটতি কাটিয়ে উঠতে পারলে তবেই উন্নতি করতে পারবেন বলে মনে করেন, ‘ব্যাটাররা যখন রান করতে পারে না, দলে জায়গা নিশ্চিত না, তখন আত্মবিশ্বাস এমনিতেই তলানিতে গিয়ে ঠেকে। ওই জায়গাটাতেই আসলে মেন্টরিং দরকার। প্রথমত মানসিক ব্যাপারটা গুরুত্বপূর্ণ।’

সাব্বিরের চারপাশে থাকা কোচ কিংবা মেন্টররা তার ভুলগুলো সঠিকভাবে ধরতে না পারায় ফর্মে ফিরতে ব্যর্থ এই ব্যাটার। এমনটাই দেশবরেণ্য এই কোচের মতামত, ‘ওর চারপাশে যারা আছে তারা হয়তো ভুলগুলো ধরতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘নিজে চেষ্টা করেছে ভালো খেলার। কোথাও না কোথাও তার ল্যাকিংস থেকে গেছে। সেটা টেকনিক্যাল হতে পারে বা মানসিক হতে পারে।’

সাব্বিরের উন্নতিতে সঠিক গাইডেন্স খুঁজে বের করার প্রয়োজনীয়তা দেখছেন কোচ ফাহিম, ‘আমার মনে হয়, ওর একটা ভালো গাইডেন্স দরকার। ওর যে বয়স, একবার ফিরে এলে ভালো করবে। ওই রকম সাহায্য পেলে ও ভালো অবদান রাখতে পারবে।’

তবে এটাও ঠিক নিজেকেও ব্যর্থতার বলয় থেকে বের হয়ে আসতে হবে। সুযোগটাও কাজে লাগাতে হবে। যেটা করতে বারবারই ব্যর্থ হচ্ছেন সাব্বির। অথচ দেশকে অনেক কিছুই দেওয়ার সামর্থ্য ছিল এই ব্যাটারের।


চলতি বিপিএলে সাব্বির


ব্যাটিং

ম্যাচ  ইনিংস রান     সর্বোচ্চ গড়    স্ট্রাইকরেট

             ৩ ২২         ১১*   ১১.০০ ১১০


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা