× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে দলের চালিকাশক্তি মানছেন গালতিয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম

মেসিকে দলের চালিকাশক্তি মানছেন গালতিয়ের

ফ্রেঞ্চ লিগ ওয়ানে গতকাল রাতে তুলুজের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে পিএসজি। তবে এ ম্যাচে মাঠে দেখা যায়নি এমবাপ্পে ও নেইমারকে। তাতে অবশ্য সমস্যা হয়নি জয় পেতে। হাকিমির দিনে দারুণ গোলে দলকে জয় এনেদিয়েছেন লিওনেল মেসি। মেসিতে নির্ভার কোচ গালতিয়েরও ম্যাচ শেষে জানিয়েছেন মেসিই দলের চালিকাশক্তি।

এ দিন ম্যাচে বল দখলে শুরু থেকেই এগিয়ে থাকলেও প্রথম গোল হজম করতে হয়েছে পিএসজিকেই। তুলুজের বোমেনের গোলে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় তারা।

তবে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচে সমতায় ফেরায় আশরাফ হাকিমি। ম্যারেচ ৩৮ মিনিটে দারুণ গোলে দলকে সমতায় ফেরান তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটের সময় হাকিমির বাড়ানো বলে গোল করে ব্যবধান বাড়ান মেসি। এরপর আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

দলের অন্যতম সেরা তারকা নেইমার ও এমবাপ্পে না থাকলেও ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি পিএসজির। দলকে আঘলে রেখেছিলেন মেসি। ম্যাচ শেষে যার প্রশংসা করেছেন কোচ গালতিয়ের। বলেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি। তাকে অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার এবং গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। এর ফলে সে পাস খুঁজে পাবে, এই ধরনের ছোট পাস এই সময়ের ফুটবলে দুর্লভ।’

আগামী বৃহস্পতিবার পিএসজি তাদের পরের ম্যাচটি খেলবে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে। ফরাসি লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও পিএসজির হয়ে বড় ভূমিকা নিতে হবে মেসিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা