প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জুনায়েদ পাইকার। সহসভাপতি হয়েছেন তানভীর আহমেদ ও জাহিদুর রহমান চৌধুরী।
শুক্রবার বিসিএসএ-এর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সহসভাপতি পদে দায়িত্বপ্রাপ্তরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী এই কমিটি ২০২৪ সাল পর্যন্ত দায়িত্বে থাকবে।
এছাড়া কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সারফুদ্দিন আহমেদ সাজু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শিহাব আহসান খান। নির্বাচিত হয়ে কমিটির কোষাধ্যক্ষ হন নিশাত জাহিদ। সদস্য হয়েছেন খোরশেদ মাদবর আলমগীর, ইমরান খান ও মাহমুদুল হাসান শুভ।