× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লাকে দেড়শ ছাড়ানো চ্যালেঞ্জ চট্টগ্রামের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম

কুমিল্লাকে দেড়শ ছাড়ানো চ্যালেঞ্জ চট্টগ্রামের

বিদায় আগেই নিশ্চিত ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ২০২৩ সালের আসর মোটেও ভালো যায়নি চ্যালেঞ্জার্সদের। লিগের শেষ ম্যাচেও ধুঁকেছে দল। বাজে দিনে দুর্দান্ত ক্যামব্যাকের পরও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছুড়তে পারেনি বড় চ্যালেঞ্জ। জয় খরায় ভুগতে থাকা শুভাগত হোমের দল এদিন ৭ উইকেট হারিয়ে আনতে পেরেছে ১৫৬ রান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে জয় পেতে ১৫৭ রান দরকার কুমিল্লার। বর্তমানে টেবিলের তিনে থাকা ইমরুল কায়েসের দল চাইবে নিজেদের টেবিলের সেরা দুইয়ে দেখতে। অন্যদিকে টানা হারের লজ্জা ঘুচিয়ে আসর শেষ করতে চাইবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

শনিবার ব্যাটিংয়ে নেমে বাজে শুরু দেখে চ্যালেঞ্জার্স। শূন্য রানে মেহেদী মারুফকে হারানোর পর ৬ রানের মাথায় হারায় দ্বিতীয় উইকেট। দুই টপ অর্ডারের বিদায়ের চাপ তৃতীয় উইকেট জুটিতে সামলেছেন উসমাস খান ও আফিফ হোসেন। পঞ্চাশ ছাড়ানো ইনিংসে দুজনে অবিচ্ছিন্ন থেকে আনেন ৮৮ রান। ৪১ বলে ৫২ রান করে উসমান যখন ফেরেন দলের তখন ৯৪ রান। 

বাকি পথ একপাশ আগলে থেকে এগোনোর চেষ্টা চালান আফিফ। ইনিংসের শেষ ওভারে হাসান আলীর বলে ফেরার আগে বাহাতি আনেন ৬৬ রান। ৪৯ বলের ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি আর দুটি ছক্কার মার। শেষদিকে শুভাগত হোম, কার্টিস ক্যাম্ফার, জিয়াউর রহমান ব্যর্থ হন। দারউইশ রসুলির শেষ সময়ে ৯ বলে আসা ২১ রানের ক্যামিওতে লক্ষ দেড়শ ছাড়ায় চ্যালেঞ্জার্সদের।

বোলিংয়ে শুরুতে চেপে ধরার ধারাবাহিকতা শেষ পর্যন্ত রাখতে না পারলেও বল হাতে দুর্দান্ত দিন পার করেছেন তানভির ইসলাম। ৪ ওভারে ২৭ রান খরচ করে নিয়েছেন দুটি উইকেট। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে দুটি উইকেট তুলেছেন পাকিস্তানি পেসার হাসান। মোস্তাফিজুর রহমান এদিন ছিলেন সবচেয়ে খরুচে, ৪ ওভারে ৪৪ রান দিলেও পাননি কোনো উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা