× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩৩৯ কোটির ফার্নান্দেজেও বদলাল না চেলসির ভাগ্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২০ পিএম

১৩৩৯ কোটির ফার্নান্দেজেও বদলাল না চেলসির ভাগ্য

মৌসুমে জয় পেতে ধুঁকতে থাকা চেলসি দুহাত খুলে খরচ করছে। কোচ বদলের পর খেলোয়াড় আনতেও ঢেলে চলছে কাড়িকাড়ি অর্থ। কদিন আগে প্রিমিয়ার লিগের রেকর্ড ১৩৩৯ কোটি টাকায় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজকে টেনেছে ব্লুজরা। কিন্তু, জয়ের দেখা আসল না। প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে আটকে গেছে তারকা ঠাসা চেলসি।

অভিষেক ম্যাচে এনজোও পারেননি ব্যবধান গড়ে দেওয়ার মত কিছু করতে। গোলশূন্য ম্যাচে গ্রাহাম পটারের শিষ্যরা ৬৬ শতাংশ বল দখলে রেখে গোলে শট নিয়েছে ১০ বার, লক্ষ্যে ছিল তিনবার। অন্যদিকে প্রতিপক্ষ ফুলহ্যাম সাতবারের চারবার গোলমুখে বল রেখেছিল। জমাটে লড়াইয়ে শেষ পর্যন্ত টানা দুই হারের পর পয়েন্ট এনেছে ফুলহ্যাম। অন্যদিকে এনিয়ে দ্বিতীয়বার পয়েন্ট খোয়াল চেলসি।

২০২৩ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৩২০ মিলিয়ন ইউরো খরচ করেছে চেলসি। নতুন যুগে নতুন শুরুর পরিবর্তে সব প্রতিযোগিতায় ধুঁকছে সাবেক চ্যাম্পিয়ন ক্লাবটি। ২২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফুলহ্যাম। অন্যদিকে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে চেলসি।

চেলসি বস এদিন এনজো ও মিখাওলো মুডার্ককে নিয়ে আক্রমণ সাজিয়েছিলেন। বেশ কয়েকবার সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু আক্রমণ সম্পন্ন করতে পারেনি। ম্যাচ শেষে সেই আক্ষেপ ঝরেছে গ্রাহামের মুখে, ‘ছেলেরা খুব ভাল ফুটবল খেলেছে। প্রতিপক্ষকে অনেকটাই চাপে রেখেছিলাম। কিন্তু গোল করতে পারিনি। ছেলেদের খেলা দেখে খুশি। জিততে পারলে আরও ভাল লাগত। আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। যা মোটেই ভালো নয়। পরের ম্যাচে নিজেদের ঘুরে দাঁড়াতেই হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা