× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাগবির অভিষেকেই জয় পেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২২ ২২:২১ পিএম

প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দলপ্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল

প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দলপ্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল

ঘরের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলে নেমেই জয়ে রাঙাল বাংলাদেশ রাগবি দল। আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে লাল-সবুজের দল।

আজ মঙ্গলবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে সেভেন এ সাইডের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২০-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ রাগবি দল।

দলের পক্ষে অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ১০ পয়েন্ট পান। বাকি ১০ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্ট করে পান আনোয়ারুজ্জামান ও সোহেল আহমেদ।

আজই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। এরপর আগামীকাল বুধবার এ সাইডের একমাত্র ম্যাচটি হবে। এই প্রথমবারের মতো ফিফটিন এ সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল।

আজ সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা