প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৯ পিএম
প্লে অফের আশা শেষ হয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। অন্যদিকে টেবিলের সেরা দুইয়ে থাকার লক্ষ নিয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়মরক্ষায় পরিণত হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে ইমরুল কায়েসের দল। ইনিংসের শুরুর ওভারেই দেগেছে তোপ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ব্যাটিং করছে চট্টগ্রাম। ইনিংসের দ্বিতীয় বলেই চ্যালেঞ্জার্সদের ওপেনার মেহেদী মারুফকে শূন্য রানে ফিরিয়েছেন তানভির ইসলাম। ওই ওভারে তানভির খরচ করেছেন মোটে এক রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ এক ওভার শেষে ১ রান। ব্যাটিংয়ে উসমান খানের সঙ্গে আছেন খাজা নাফি। ৯ ম্যাচে ৬ জয় ও তিন হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে কুমিল্লা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চ্যালেঞ্জার্স দল।