প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম
দাম্পত্য জীবনের ১০ বছর হতে চলল। এখনও ইরফান পাঠানের ছবিতে স্ত্রী সাফা বেগের মুখ ঢেকে রাখা থাকে। কখনও মুখে নিকাব, কখনও আবার মাস্ক—সামাজিক যোগাযোগমাধ্যমের সৌদি মডেলের এমন ছবি নিয়েই যত আলোচনা। ঠিক কী কারণে জেদ্দায় বড় হওয়া সাফার মুখের ছবি সামনে আনেন না ভারতের সাবেক পেসার, তা কখনও খোলাখুলিভাবে জানাননি।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে হুট করেই বিয়ে সেরে ফেলেন পাঠান-সাফা। ভারতের মিডিয়ার খবর, দুই মাস আগে এনগেজমেন্ট করতে গিয়েই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ইরফান। প্রকাশ্যে যদিও কিছু বলা হয়নি। বিয়ের সবকিছুই এক প্রকার গোপন রাখা হয়েছিল। মুখ ঢাকা থাকা নিয়ে একবার বিতর্কও হয়েছিল।
পাঠান ও সাফা জবাবও দিয়েছিলেন। তবু ইরফান-সাফার শেয়ার করা ছবিগুলো নিয়ে এক এবং অন্যতম জিজ্ঞাসা—‘সাফার মুখ ঢাকা থাকে কেন?’ বিষয়টি এড়িয়ে চলেন ভারতের সাবেক পেসার।