× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপের সঙ্গে সমস্যা নেই মেসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২০ পিএম

এমবাপের সঙ্গে সমস্যা নেই মেসির

পরপর টানা দুই বিশ্বকাপ জিতে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হওয়ার সুযোগ ছিল ফরাসি তারকা কিলিয়ান এমবাপের। মঞ্চ প্রস্তুতই ছিল। নিজের সবটুকু দিয়ে লড়াইটাও করেছিলেন ২৩ বছর বয়সি এই তরুণ। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে পিছিয়ে পড়া দলকে টেনে তুলেছেন বারবার। তবে সতীর্থদের কাছ থেকে সমর্থন পাননি। হতে পারেননি সেরাদের সেরা। বিপরীতে দেশকে ৩৬ বছর পর শিরোপা জিতিয়ে ইতিহাসের নায়ক বনে গেছেন লিওনেল মেসি।

বিশ্বকাপের আসরজুড়েই লড়াই করেছেন মেসি-এমবাপে। এমবাপে জিতে নিয়েছেন সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। অন্যদিকে মেসি জিতেছেন সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। তবে অনেকের ধারণা, এমবাপের থেকে বিশ্বকাপ কেড়ে নেওয়ায় মেসির ওপর এখনও রেগে আছেন এমবাপে। তবে সেসব যে শুধুই লোকের কথা। সেটি মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেসি বলেন, ‘ফাইনাল নিয়ে এমবাপের সঙ্গে আমার কথা হয়েছে। ম্যাচ নিয়ে কথা হয়েছে। আর্জেন্টিনার মানুষ কীভাবে উৎসব পালন করেছে, সেটা নিয়ে কথা হয়েছে। আমি ছুটিতে ছিলাম, সেই সময়টা কীভাবে কাটালাম, কীভাবে আনন্দ করলাম, সেই সব কথা হয়েছে এমবাপের সঙ্গে। আমিও বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট জানি। সেই হার নিয়ে আমি কথা বলতে চাই না। আসল কথা হলো আমার সঙ্গে এমবাপের কোনো সমস্যা নেই। বরং আমাদের সম্পর্ক খুব ভালো।’

অন্যদিকে মেসির সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে এর আগেই কথা বলেছেন এমবাপে। তিনি তখন জানান, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমার সঙ্গে মেসির কথা হয়েছে। জয়ের শুভেচ্ছা জানিয়েছি ওকে। জীবনের একটা সেরা মুহূর্তের সামনে দাঁড়িয়েছিল ও। আমিও ছিলাম, কিন্তু আমি হেরে যাই। আমাকে আরও ভালো ফুটবলার হতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা