× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর ইতিহাস গড়া গোলে হার এড়াল আল নাসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১০ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৩ পিএম

রোনালদোর ইতিহাস গড়া গোলে হার এড়াল আল নাসর

পর্তুগাল, ইংল্যান্ড থেকে স্পেন হয়ে ইতালি এরপর আবার ইংল্যান্ড—ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিশ্চয়ানো রোনালদো ক্যারিয়ারের সায়াহ্নে এসে খেলছেন সৌদি আরবে। এশিয়ায় গোলের অপেক্ষা, বিতর্ক এবং সমালোচনার অবসান অবশেষে ঘটিয়ে দিয়েছেন একসময়ের সেরা গোল স্কোরার। সৌদি প্রো লিগে আল ফাতেহের বিপক্ষে পেয়েছেন জালের দেখা।

শুক্রবার প্রিন্স আবদুল্লাহ বিন জালাউই স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোনালদোর শেষ সময়ের গোলে হার এড়িয়েছে আল নাসর। কদিন আগে সৌদি সুপার কাপে ইত্তিহাদের বিপক্ষে হেরে দুয়ো শুনেছিলেন পর্তুগিজ সুপারস্টার। এবার হারতে বসা দলের পরাজয় এড়িয়েছে তার গোল।
আল ফাতেহের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে রোনালদোর ক্লাব আছে টেবিলের শীর্ষে। ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আল ফাতেহ।

খেলার ১২ মিনিটে পিছিয়ে পড়ে আল নাসর। ৪২ মিনিটে দলকে সমতায় ফেরান তালিসকা। বিরতির পর সোফিয়ান বেনদেবকার গোলে ফের এগিয়ে যায় আল ফাতেহ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলের হার এড়ান রোনালদো। সৌদিতে রোনালদোর ইতিহাস গড়া গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে নাসর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা