প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১১ পিএম
প্রধান কোচের নিয়োগ ইতোমধ্যেই চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে পুরনো হাথুরুসিংহেকে। এবার এল নতুন খবর, চুক্তির মেয়াদ বেড়েছে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। সাদা বিদ্যুৎ খ্যাত এই দক্ষিণ আফ্রিকান কোচকে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রেখে দিয়েছে বিসিবি।
প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন ডোনাল্ড।’
এর আগে ওটিস গিবসনের বিদায়ের পর পেস বোলিং কোচের দায়িত্ব পান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। এবার তাকে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হলো। তার অধীনেই মোস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামরা নিজেদের প্রস্তুত করবেন বিশ্বকাপে জন্য। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।