× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারিজানের ত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৬ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪২ পিএম

মারিজানের ত্যাগ

ফিটনেসের কারণে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ফন নিকার্কের। পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সুনে লুস। তবে তার এই না থাকা কিছুতেই মানতে পারছেন না দলের সতীর্থ সঙ্গিনী মারিজান কাপ। সঙ্গীকে সময় দিতে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল না খেলেই ছুটিতে গেছেন তিনি।

‘মানবিক কারণে’ মারিজানকে ছুটি দেওয়া হয়েছে জানিয়ে কোচ মরিং বলেন, ‘আমরা তাকে ছুটি দিয়েছি যাতে সে বিশ্বকাপে আসতে পারে এবং খেলার জন্য প্রস্তুত হতে পারে।’ এ সময় বিশ্বকাপ দলে না থাকলেও ভবিষ্যতে নিকার্ককে বিবেচনা করা হবে বলেও জানান প্রোটিয়া কোচ। এর আগে দাম্পত্য সঙ্গী নিকার্কের বাদ পড়ার খবরে হৃদয় ভাঙার ইমোজি দিয়ে টুইট করেছিলেন কাপ।

উল্লেখ্য, ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিকার্ক-মারিজান কাপের। এরপর দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলার পর ২০১৮ সালে বিয়ে করেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা