× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটে ফিরছেন কামরান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৮ পিএম

ক্রিকেটে ফিরছেন কামরান

আবারও ক্রিকেটে ফিরছেন কামরান আকমল। পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার অবশ্য এবার ব্যাট হাতে নয়, দেশটির ক্রিকেটের প্রতিনিধিত্ব করবেন। কাজ করবেন মাঠের খেলোয়াড় নির্বাচনে। জাতীয় ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৯ দলের জন্য পৃথক দুটি নির্বাচক কমিটি ঘোষণা করেছে পিসিবি। দুই কমিটিতেই আছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল।

২০১৭ সালে পাকিস্তানের জার্সি গায়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন আকমল। পাঁচ বছর পর আবারও ফিরছেন। জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেটার হারুন রশিদকে। এবার তার অধীনে পূর্ণাঙ্গ নির্বাচক প্যানেলে আকমল ছাড়াও রয়েছেন সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ সামি ও ব্যাটিং অলরাউন্ডার ইয়াসির হামিদ।

অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন কামরান আকমল। যেখানে তার অধীনে আছেন তৌসিফ আহমেদ, আরশাদ খান, শহীদ নাজির ও শোয়েব খান। ২০০২ সালে ক্যারিয়ার শুরু করা ৪১ বছর বয়সি কামরান আকমল দেশের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন ৫৮টি। সব ফরম্যাট মিলিয়ে আকমলের ব্যাটে সংগ্রহ ৬ হাজার রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা