× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছর পর শিরোপার খোঁজে ম্যানইউ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫১ এএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম

ছয় বছর পর শিরোপার খোঁজে ম্যানইউ

নটিংহ্যামের ডেরায় প্রথম লেগে ৩-০ গোলে জিতে আগেই লিগ কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরতি লেগে নিজেদের ডেরায়ও ২-০ গোলের সহজ জয় পেয়েছে রেড ডেভিলরা। আর তাতেই ছয় বছর পর ওল্ড ট্রাফোর্ডকে শিরোপা হাতছানি দিয়ে ডাকছে।

এর আগে সবশেষ জোসে মরিনহোর অধীনে ২০১৭ সালে শিরোপা উঁচিয়ে ধরেছিল ম্যানইউ। এরপর মাঝে তিন কোচ পরিবর্তন হলেও সাফল্যের দেখা পায়নি কেউ। অবশেষে টেন হ্যাগের অধীনে যেন পুরোনো রূপে ফিরতে শুরু করেছে রেড ডেভিলরা। এরই মধ্যে নিশ্চিত হয়েছে লিগ কাপের ফাইনাল। ২৬ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে টেন হ্যাগের দল। আরেক সেমিফাইনালে দুই লেগেই সাউদাম্পটনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নিউক্যাসল।

ফাইনাল নিয়ে টেন হ্যাগ বলেন, ‘অবশ্যই শিরোপা জিততে চাই। কিন্তু এর আগে আমাদের অন্য কিছু করারও আছে। ফাইনালে ওঠা অবশ্যই দারুণ কিছু। তবে ফাইনাল জিততে না পারলে ফাইনালে ওঠার কোনো মানে নেই। আমাদের মনোযোগ এখন প্রিমিয়ার লিগে। দুই দিন পরই প্রিমিয়ার লিগ শুরু হবে। আমরা লিগ শিরোপাটাই ইউনাইটেড সমর্থকদের উপহার দিতে চাই।’

বুধবার রাতের ম্যাচে শুরু থেকেই বল দখলে রেখেছিলেন টেন হ্যাগের শিষ্যরা। যদিও গোল আসছিল না। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের বাড়ানো বলে দলকে এগিয়ে নেন মার্শিয়াল। এর তিন মিনিটের মাথায় ফের গোল করে ব্যবধান  দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। এরপর আর গোল না হলে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেন টেন হ্যাগের শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা