× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফায় হেরে এএফসিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কিরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৪ পিএম

ফিফায় হেরে এএফসিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কিরণ

ফিফার কাউন্সিল সদস্য ছিলেন মাহফুজা আক্তার কিরণ। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থায় দায়িত্বটা পালন করেন তিনি দুই মেয়াদে। আজ তৃতীয় মেয়াদে কাউন্সিল সদস্য পদের জন্য নির্বাচন করেছিলেন। কিন্তু কিরণ এবার জিততে পারেননি। হার মেনেছেন লাওসের প্রতিদ্বন্দ্বী কানিয়া কিওমানির কাছে।

আজ ভোট অনুষ্ঠিত হয় বাহরাইনের এএফসি কংগ্রেসে। এশিয়ান ফুটবল সংস্থার ৪৫টি দেশ ভোটাভুটিতে অংশ নেয়। বাতিল হয়েছে দুটি ভোট। বৈধ ৪৩ ভোটের মধ্যে বাংলাদেশের কিরণ পান ৭ ভোট। আর তার প্রতিপক্ষ কিওমানি পেয়েছেন ৩৬ ভোট।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার ময়া ডডকে হারিয়ে ফিফা কাউন্সিল কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন কিরণ। দুই বছর পর হারান তিনি উত্তর কোরিয়ার প্রার্থীকে। সেসুবাদে ২০২৩ সাল পর্যন্ত তিনি ফিফা কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ফিফা কাউন্সিলের ভোটাভুটিতে হেরে গেছেন ঠিকই; তবে এএফসি কার্যনিবাহী কমিটির সদস্য পদের নির্বাচনে চমক দেখিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিরণ। এশিয়ান ফুটবল কনফেডারশেনের সাউথ জোন থেকে নির্বাচিত হয়েছেন। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ কমিটিতে গত দুই মেয়াদেও সদস্য ছিলেন কিরণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা