× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে বৃষ্টির দিনেও হবে অনুশীলন, একাডেমিতে বসছে গ্রিন হাউস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৩ পিএম

মিরপুরে বৃষ্টির দিনেও হবে অনুশীলন, একাডেমিতে বসছে গ্রিন হাউস

ঢাকার বাইরে ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ কাজ করতে গিয়ে মিরপুরকে আড়াল করছে না দেশের ক্রিকেটের এ সর্বোচ্চ সংস্থা। নিউজিল্যান্ডের অনুকরণে ঢাকাতেও গ্রিন হাউসের মাধ্যমে বর্ষার মৌসুমে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিবে। এমনটা জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম, ‘গ্রিন হাউস মিরপুরে একাডেমি মাঠে স্থাপন করব। সেটাতে ২০টা উইকেট কাভার করবে, উত্তর এবং দক্ষিণ পাশে। পুরো বর্ষায় ন্যাচারাল টার্ফে ক্রিকেট খেলতে পারবে। জুনের মধ্যেই হয়ে যাবে। ফুল রানআপসহ অনুশীলন করা যাবে। বর্ষার পর স্ক্রিনটা খুলে ফেলা যাবে। বর্ষার সময় স্ক্রিনটা টেনে অনুশীলন করতে পারবে।’

ঢাকার বাইরে মাঠের সুবিধা বাড়লেও সেখানে আন্তর্জাতিক কিংবা বিপিএলের ম্যাচ আয়োজনের নিশ্চয়তা নেই। বিষয়টি ফ্যাসিলিটিজ কমিটির অধীনে হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ মাহবুব আনাম, ‘কিছু অন্যান্য সুবিধা লাগবে। রাজশাহীতে দেখেছি, মিডিয়া সেন্টার ও প্রোডাকশন সুবিধা নেই। যেহেতু ফ্যাসিলিটিজ কমিটির অধীনে, ওটা নিয়ে বলতে চাই না। দ্রুত চেষ্টা করব অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের খেলাগুলো রাজশাহীতে নিতে।’

এছাড়াও আজ বিপিএলের দারুণ উইকেটের প্রশংসাও শুনেছেন মাহবুব আনাম। তবে সেই কৃতিত্ব অবশ্য ক্রিকেটারদের পারফরম্যান্সকে দিয়েছেন, ‘রান হওয়াটা ব্যাটারের ওপর নির্ভর করে, উইকেটের ওপর নয়। অতীতেও যখন খেলা হয়েছে, ফাইনালে এ মাঠে (মিরপুর) তামিম সেঞ্চুরি করেছে, অন্যান্যদের থেকে সেঞ্চুরি এসেছে। আমার মনে হয় লড়াইটা থাকা ভালো, উইকেট এবং ব্যাটের মধ্যে যে লড়াই তাতে বল জিতবে না হয় ব্যাট। যখন রান না হয়, তখন একইভাবে বোলারদের উৎসাহিত করা উচিত। আমাদের কিছু তরুণ ব্যাটার, যারা ভালো করছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা