× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর ক্রিকেট লিগ

খাইলকুর ফ্রেন্ডসের শুভ সূচনা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২০ পিএম

খাইলকুর ফ্রেন্ডসের শুভ সূচনা

মাঠে গড়িয়েছে ইয়ুথ প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন টেন। গাজীপুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রথম খেলায় আল সাফা ভিক্টোরিয়া'সকে ৮ উইকেটে হারিয়েছে খাইলকুর ফ্রেন্ডস। আজ বুধবার গাজীপুর মহানগরীর বোর্ডবাজার বটতলা স্থানীয় একটি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। 

মাসব্যাপী টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের আয়োজন করেছেন গাজীপুর ইয়ুথ ক্লাব। খেলাটির মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে জাতীয় দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’।

ক্রিকেটাররা মাঠে ব্যস্ত খেলায়। আর দর্শকরা ব্যস্ত ক্রিকেটের রোমাঞ্চ উপভোগে


প্রথম দিনের খেলায় টসে জিতে ব্যাট করেন আল সাফা ভিক্টোরিয়া'স। নির্ধারিত ২০ ওভাবে ৭ ইউকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে তারা। জবাবে খাইলকুর ফ্রেন্ডস দল নির্ধারিত ওভারের আগেই ৮ উইকেটে জয় তুলে নেয়। ৫৮ বলে ১১৮ রান করে ম্যাচের সেরা খাইলকুর ফ্রেন্ডস দলের খেলোয়াড় রাব্বি। 

টুর্নামেন্ট উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম


গাজীপুর ইয়ুথ ক্লাব ২০১১ সাল থেকে এই ইয়ুথ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করেছে। ফেসবুক ও লাইভ স্ট্রিমিং মাধ্যমে সম্পূর্ণ খেলাটি দেখানো হয়। ছিল ডিজিটাল স্কোরবোর্ড ,ধারাভাষ্য, প্রজেক্টর আর চোখে পড়ার মত বিপুল দর্শক। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- আল সাফা ভিক্টোরিয়ান, খাইলকুর ফ্রেন্ডস, আনান অরিয়াস, গাজীপুর লায়ন, ডিকেআর স্পোর্টিং ক্লাব, এগ্রীবা স্পোটিং ক্লাব, ফ্যামিলি ফাইটার, যুব উন্নয়ন সংঘ ভুরুলিয়া, দীপেন্জার্স ও এপি স্পোর্টিং ক্লাব । 

মাঠে ব্যাট হাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম


টুর্নামেন্টে জয়ী দলকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে নগদ ১ লাখ টাকা, রানারআপ পাবেন নগদ ৫০ হাজার টাকা এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ হাজার টাকা। এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচের জন্য থাকছে পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা