× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুনে গুনে একশ রকমের কফি বানাতে পারেন লাবুশেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২৩:৩৫ পিএম

গুনে গুনে একশ রকমের কফি বানাতে পারেন লাবুশেন

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন- মার্নাস লাবুশেনের ক্ষেত্রে প্রবাদটি পাল্টে দেওয়া উচিত। তিনি রান করেন কফিও বানাতে পারেন। অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার এক-দুই বা ঠেকে কাজ চালানোর মতো নয়, গুনে গুনে একশ রকমের কফি বানাতে পারেন। নিজের কফিপ্রীতি তো আছেই, নতুন নতুন আইটেমে কফি বানিয়ে পরিবেশন করেন সতীর্থদের মাঝেও। নিজের কিট ব্যাগে সব সময় থাকে একগাদা কফি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে ভারতে আসার আগে টুইটারে একটি ছবি শেয়ার করেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে, সার দিয়ে সাজানো কফির প্যাকেট।

ভক্তদের উদ্দেশে লাবুশেন জানাতে চেয়েছেন, ‘বন্ধুরা, ধারণা করুন তো ভারতে কয় প্যাকেট কফি নিয়ে যাচ্ছি!’ রীতিমতো হাসির খোরাক জুগিয়েছে অজি ব্যাটারের কাণ্ড। মজা নিতে ছাড়েননি সতীর্থ ডেভিড ওয়ার্নারও, ‘কফি ইমপোর্ট করে কি টাকা কামাও? কিন্তু এত কফির প্যাকেট কেন... পান করতে নাকি বিক্রি করতে।’ ভারতের উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক একটু বেশিই সরেস হয়েছেন, লাবুশেনকে পরামর্শ দিয়ে বলেছেন- ‘তুমি ওখান থেকে কফি নিয়ে আসছো কেন? ভারতে তো ভালো কফি পেতে পারতে।’

লাবুশেন ক্রিকেটে যেমন মাতিয়ে রাখেন, মাঠেও মাঝেমধ্যে মজার কিছু কথা বলে শিরোনাম হন। চনমনে হিসেবে পরিচিত এই ব্যাটার নিজেকে চাঙ্গা রাখতে দিনে ২০ কাপের বেশি কফি পান করেন। অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেহম্যানের মতে, সেটি কখনও ২৫ কাপেও যায়। শুধু কফি পানই করেন না, রীতিমতো বানানোতেও সিদ্ধহস্ত লাবুশেন। করেছেন বিশেষ কোর্স।

‘কফি তৈরির বিভিন্ন উপায় নিয়ে কোর্স করেছি। এরপর কফি তৈরির শতাধিক উপায় নিজে নিজেই বের করেছি। কফির বিভিন্ন বিন দিয়ে বিভিন্ন উপায়ে কীভাবে সুস্বাদু কফি তৈরি করা যায়, সেটি জানি।’ শুধু কফি বানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেননি লাবুশেন, ‘দ্য রান ক্লাব কফি’ নামে নিজের একটি ব্র্যান্ডের কফিও বাজারে ছেড়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা