× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছক্কা না হওয়ায় ছাঁটাই পিচ প্রস্তুতকারক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:২৩ পিএম

ছক্কা না হওয়ায় ছাঁটাই পিচ প্রস্তুতকারক

চার-ছক্কার টি-টোয়েন্টির যুগে ম্যাড়মেড়ে এক ম্যাচ দেখেছেন সমর্থকরা। ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছক্কা হয়নি একটিও। কিউইদের দেওয়া ১০০ রানের লক্ষ্যে মাত্র ১ বল আগে জয় তুলেছে হার্দিক পাণ্ডিয়ার দল। এমন ম্যাচের পর তাই সমালোচনার কেন্দ্রবিন্দুতে লক্ষ্নৌর পিচ। যার জেরে শাস্তি দেওয়া হয়েছে পিচ প্রস্তুতকারককে। এরই মধ্যে তাকে সরিয়ে গোয়ালিয়র থেকে সঞ্জীব আগরওয়ালকে নিয়ে আসা হয়েছে।

ছক্কাহীন ওই ম্যাচের পর পিচ নিয়ে ক্ষোভ ঝাড়েন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘এই রকম উইকেট আমাদের কাছে একটা ধাক্কা। আমাদের আরও ভালো উইকেট রয়েছে। খেলা যাতে ভালো উইকেটে হয়, তা নিশ্চিত করতে হবে। এ রকম উইকেটে ১২০ রান তুললেই জেতা সম্ভব।

তবে দুদিন ধরেই শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডকে হারাতেই নাকি এমন পিচ প্রস্তুত করার নির্দেশ ছিল প্রস্তুতকারকের ওপর। তবে এসব দায় দলের ওপর নিতে চান না বোলিং কোচ মামব্রের গলাতেও। তিনি বলেন, ‘পিচ খারাপ হওয়ার জন্য দল দায়ী নয়। দল কোনো রকম নির্দেশ দেয়নি তাকে। তাই পিচের দায় সম্পূর্ণভাবে পিচ প্রস্তুতকারকের। তিনিই বলতে পারবেন কেন এ রকম পিচ। এত সব বিতর্কের পর তাই অনেকটা বাধ্য হয়েই পিচ প্রস্তুতকারককে সরিয়ে দিয়েছে বিসিসিআই।


উল্লেখ্য, ভারত-নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরিজ নির্ধারণী ম্যাচে ফের মাঠে নামবে দুদল। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা