× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছক্কায় স্টেডিয়াম পার, বল নিয়ে ভক্তের দৌড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ২১:০৪ পিএম

ছক্কায় স্টেডিয়াম পার, বল নিয়ে ভক্তের দৌড়

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি লিগে প্রায় প্রতি ম্যাচেই চার-ছক্কার বৃষ্টি হচ্ছে। রবিবার হয়েছে মুষলধারে বৃষ্টি। শারজাহর ছোট্ট মাঠে একের পর এক বাউন্ডারি ছাড়া হয়েছে বল। যার মধ্যে বেশ কয়েকবার স্টেডিয়ামের বাইরে গিয়েছে বল। তবে আলোচনা হচ্ছে একটি ছক্কার। যেখানে বল নিয়ে পালিয়েছেন এক ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সুযোগ পেলেই নিয়মের বেড়াজাল টপকে প্রিয় তারকাকে ছুঁতে চাওয়া কিংবা একটি সেলফি লুফে নিতে ভক্তদের পাগলামোর অন্ত নেই। আরব আমিরাতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে দেখা মিলেছে কাছাকাছি এক দৃশ্যের। প্রিয় তারকার নাগাল না পেলেও এক ভক্ত পেয়েছিল বলের নাগাল। সুযোগ বুঝে তাই নিয়েই দৌড়ে পালিয়েছেন এক ভক্ত। ভিডিওতে ধরা পড়েছে বিষয়টি। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

রবিবার এমআই এমিরেটস বনাম ডেজার্ট ভাইপার্সের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে বাউন্ডারি বৃষ্টি হয়েছে। এমআই এমিরেটসের মহম্মদ ওয়াসিম, কায়রন পোলার্ড ও আন্দ্রে ফ্লেচার ঝোড়ো হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ২৪১ রান তোলে তারা। ম্যাচ জিতে ১৫৭ রানের বিশাল ব্যবধানে। তবে আলোচনা সেটি নিয়ে নয়; ভক্তের বল নিয়ে পালানো নিয়ে।

এমিরেটসের ইনিংসের ১৮তম ওভারে এই ঘটনা। তখন বোলিং করছিলেন লঙ্কান বেবি মালিঙ্কা খ্যাত মাথিশা পাথিরানা। তাকে বিশাল এক ছক্কা হাঁকান পোলার্ড। বিশ্বের অন্যতম ছোট স্টেডিয়াম শারজাহর বাইরে গিয়ে পড়ে বলটি। যা নিয়েই পালিয়ে গেছে এক ভক্ত। পরের ওভারে আরেকটি ছয়ও মাঠের বাইরে গিয়ে পড়ে। তবে সেটি ফেরত দিয়েছে ভক্ত। বিষয়টি নিয়ে আইএলটি-২০ মজা করে টুইটে লিখেছে, ‘যখন ছক্কার বৃষ্টি হয়, তখন দুই ধরনের ক্রিকেট ভক্ত থাকে– একটি যারা বল নিয়ে পালিয়ে যায় এবং অন্যটি যারা বল ফিরিয়ে দেয়।’

ম্যাচে এমআই এমিরেটসের ২৪১ রানের জবাবে ডেজার্ট ভাইপারস ১২.১ ওভারে ৮৪ রানে গুটিয়ে যায়। এমিরেটস ম্যাচ জিতে ১৫৭ রানে। টুর্নামেন্টে সবচেয়ে বড় জয় এটিই। ৪৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেন ওয়াসিম। একই সঙ্গে ৩৯ বলে ৫০ রান করেন ফ্লেচার। একই সঙ্গে ১৯ বলে অপরাজিত হাফ সেঞ্চুরি করেন পোলার্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা