× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাথুরুসিংহে প্রসঙ্গে সাকিব বললেন, ‘নো কমেন্টস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:০৪ পিএম

হাথুরুসিংহে প্রসঙ্গে সাকিব বললেন, ‘নো কমেন্টস’

বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে আবারও দলের কোচ হয়ে আসছেন, বিষয়টা এখন ‘ওপেন সিক্রেট’। ধোঁয়াশা যা ছিল, তা প্রায় পরিষ্কারই হয়ে গেছে আজ নিউ সাউথ ওয়েলস থেকে তার পদত্যাগের পর। তাকে কোচ করে আনার বিষয়ে অবশ্য বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি কিছুই। 

শ্রীলঙ্কান এই কোচের আবারও বাংলাদেশে আসা প্রসঙ্গে আজ ক্রিকেটপাড়া সরগরম। সেই আঁচ গিয়ে ক্রিকেটারদের কাছেও পৌঁছবে তা খুবই স্বাভাবিক। 

সিলেটে আজ ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে তাকেও মুখোমুখি হতে হয় হাথুরুসিংহে প্রসঙ্গের। হাথুরুর বাংলাদেশে আসা বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় তার কাছে। 

তবে সাকিব আল হাসান এই বিষয়ে মুখ খুলতেই সম্মত হননি। বলেছেন শুধু দুটো শব্দ, ‘নো কমেন্টস’। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও জানতে চাওয়া হয়েছিল সেখানে। সেখানেও সাকিব মুখে কুলুপ এঁটে বসলেন রীতিমতো। বললেন, ‘ঠিক আছে।’

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন হাথুরুসিংহে। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক টাইগার কোচের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে দ্য ব্লুজ। ২০২০ সালে চুক্তিবদ্ধ হয়ে দুই বছর অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন লঙ্কান জার্সিতে ২৬ টেস্ট খেলা হাথুরুসিংহে। তার জায়গায় ব্যাটিং কোচ হিসেবে বাকি মৌসুমে দলের দায়িত্ব নেবেন সাবেক অস্ট্রেলিয়ান ক্যামেরন হোয়াইট।

নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লিউ, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দুবছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তার আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি বুঝতে পেরেছি। কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা রাখছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা