× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায় নিশ্চিতের ম্যাচে বরিশালকে মরণ কামড় ঢাকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম

বিদায় নিশ্চিতের ম্যাচে বরিশালকে মরণ কামড় ঢাকার

নিভু নিভু করে জ্বলছিল ঢাকা ডমিনেটর্সের কোয়ালিফাই ভাগ্য। অবশেষে প্রাণ ফিরেছে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ে। অনেকটা বিদায় নিশ্চিতের ম্যাচে মরণ কামড় বসিয়েছে ঢাকা। ৭ বল হাতে রেখে বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

এ জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে দলটির। ৬ নম্বর থেকে খুলনাকে টপকে উঠে এসেছে ৫ নম্বরে। ১০ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ৬।

এদিন বরিশালের দেওয়া ১৫৬ রানের জবাবে দারুণ শুরু করে ঢাকার দুই ওপেনার সৌম্য ও মিঠুন। তাদের জুটি ভাঙে দলীয় ৭৪ রানের মাথায় ২২ বল থেকে ৩৭ রান করে সৌম্য ফিরলে। তবে ফিফটি তুলে দলকে জয়ের পথেই রেখে যান মিঠুন। ৩৬ বল থেকে ৫৪ করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর আব্দুল্লাহ আল মামুন এসে মাঝারি মানের ইনিংস খেলেন। বাকি পথ টুকু পাড়ি দিতে খুব একটা অসুবিধা হয়নি ঢাকা অধিনায়ক নাসির হুসাইনের। ১৬ বল থেকে ২০ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। 

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বরিশালও। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান জমা করে সাকিব আল হাসানের দল। পাওয়ার প্লে শেষে ফিরে যান ১৯ বলে ১৫ রান করা সাইফ হাসান। তবে দ্রুত রান তুলে গেছেন এনামুল হক বিজয়। এদিন ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বরিশাল অধিনায়ক। ৪ বল থেকে ৫ রান আসে তার ব্যাট থেকে।

ইফতেখার ও ইব্রাহিম জাদরানও ছিলেন নিষ্প্রভ। পরে মাহমুদউল্লাহ এসে হাল ধরেন। শেষ দিকে করিম জানাতের ৫ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে মাঝারি সংগ্রহ দাঁড় করায় বরিশাল। বিজয়ের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৪২ রান। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩৯ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা