× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই ব্যাটিংই ক্যারি করতে চান মাহেদি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম

এই ব্যাটিংই ক্যারি করতে চান মাহেদি

বিপিএলের শুরু থেকে বাংলাদেশিদের দাপট। সেখানে নাম ছিল না মাহেদি হাসানের। সিলেটে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৩ বলে ৭২ রানের ইনিংস খেলে জানান দেন ভালো খেলার সামর্থ্য আছে। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোয় ধরে রাখতে চান ধারাবাহিকতা। ঢাকাকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় এ প্রত্যয় জানান মাহেদি।

ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে মাহেদি জানান, দলের অন্য সদস্যদের দেওয়া অনুপ্রেরণা কাজে লেগেছে। ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। বলেন, ‘একটা টুর্নামেন্টে একটি বড় ইনিংস খেললে সব খেলোয়াড়ের কাছে ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে। হয়তো ম্যাচটা শেষ করতে পারলে আরও ভালো লাগত। টিমমেটদের মোটিভেশন আমাকে অনেক কাজে দিয়েছে।’ আরও যোগ করেন, ‘ভালো একটা ফ্লোতে ছিলাম না ব্যাটিংয়ে। আলহামদুলিল্লাহ, এখন ব্যাটিং-বোলিং অনেক ভালো হচ্ছে। আমরা আশা করি, এ রকম ক্যারি করতে পারলে ভালো হবে টিমের জন্য।’

এ ছাড়া প্রতিপক্ষকে চাপে রাখতে ডট বল বেশি করার চেষ্টাটাও আছে মাহেদির মধ্যে, ‘আপনার টি-টোয়েন্টি খেলায় আপনি যত ডট বল খেলবেন ওটাই প্রতিপক্ষ দলকে অনেক বেশি প্রেশারে রাখে। আমি যখন পাওয়ার প্লেতে বোলিং করি, চেষ্টা করি যত বেশি ডট বল করা যায়।’

অন্যদিকে ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘বোলাররা দারুণ বোলিং করেছে। মাহেদি দারুণ ব্যাটিং করেছে। এটা আমাদের ম্যাচ সহজ করেছে। আমরা শেষ তিন-চার ম্যাচ দল হিসেবে খেলছি। দারুণ একটা মোমেন্টাম পেয়েছি। এটা আমদের জন্য দরকার ছিল। কোয়ালিফায়ারের আগে আমাদের আরও চারটি ম্যাচ বাকি আছে। এর আগে দলের সেরা ছন্দ খুঁজে পাব। পরের ম্যাচগুলোয় আশা করি আরও ভালো করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা