× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কোরবোর্ডে কম রানকে সমস্যা মানছেন নাসির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১১:৫৮ এএম

স্কোরবোর্ডে কম রানকে সমস্যা মানছেন নাসির

পরাজয় ও ঢাকা ডমিনেটর্স হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। টুর্নামেন্ট যত এগিয়ে যাচ্ছে দলটির হারের সংখ্যা ততই বাড়ছ। ৯ ম্যাচ শেষে তাদের জয় মাত্র দুটি। ঢাকা-চট্টগ্রাম-ঢাকা হয়ে ভেন্যু বদলে সিলেট হলেও তাদের ম্যাচভাগ্য পরাজয়। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের কাছে হারে ঢাকা। ম্যাচ শেষে ঢাকা ডমিনেটর্স অধিনায়ক নাসির দুষেছেন স্কোরবোর্ডে রান কম ওঠাকে। পরোক্ষভাবে ব্যাটারদের।

উইকেটের সহায়তা থাকলেও রান তুলতে ব্যর্থ হওয়ায় হতাশ নাসির বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। এই রকম উইকেটে ১৮০-১৯০ করা সম্ভব।’ উইকেট ভালো পেয়েও পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোয় রান তুলতে বেগ পেয়েছে ঢাকা। ‘আমাদের পাওয়ার প্লের মধ্যে যদি দ্রুত তিন উইকেট পড়ে যায়, ওইখান থেকে ১৮০-১৯০ করা ডিফিকাল্ট।’ দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার পর আফগান উসমান খানকে নিয়ে চেষ্টা করেন নাসির। তাকে সঙ্গী করে ৪১ বলে ৫৫ রানের জুটি গড়েন।

‘আমাদের পক্ষে যতটুকু পসিবল হয়েছে লোয়ার অর্ডারে চেষ্টা করছি। আমার মনে হয় ৩০-৪০ রান শর্ট করছি। উসমানের (খান) ব্যাটিং দেখেন, যদি টপ অর্ডার থেকে একজন সাপোর্ট দিতে পারতাম তাহলে হয়তো এই ম্যাচে ডিফারেন্ট সিনারিও হতে পারত। আমরা সেটা পারিনি। আমি আর উসমান চেষ্টা করছি যতটুকু পারা যায় এগিয়ে নেওয়ার জন্য। কারণ আমাদের পেছনে আর উইকেট ছিল না।’—যোগ করে নাসির।

উইকেটের সুবিধা নিতে ব্যর্থ নাসির হতাশা প্রকাশে কার্পণ্য করেননি, ‘যে রকম উইকেট ছিল বা চান্স নেওয়ার দরকার ছিল ওইটা আমরা নিতে পারিনি। ১৪৪ আমরা করতে পারছি। যদি টপ অর্ডার থেকে একটা পার্টনারশিপ হতো, তাহলে হয়তো ১৮০-১৯০ সম্ভব হতো।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা