প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ০০:৫১ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:২৪ পিএম
ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলে যাচ্ছেন সৌদি আরবের দল আল নাসরে। এখন মধ্যপ্রাচ্যে খেললেও সিআর সেভেনের ক্যারিয়ার কিন্তু এখানেই শেষ হচ্ছে না।
পর্তুগিজ এই সুপারস্টার আবার ফিরবেন ইউরোপে। এমনটাই জানিয়েছেন আল নাসর কোচ রুডি গার্সিয়া।
প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলে সৌদি আরবের মালিকানা রয়েছে। সে সুবাদে ইংলিশ ক্লাবটিতে খেলতে পারবেন রোনালদো। এমন খবর আসার পর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে।
রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন রুডি গার্সিয়া। ফরাসি এই কোচ বলেন, ‘আল নাসরে ক্যারিয়ার শেষ হচ্ছে না তার। ইউরোপের ফুটবলে ফিরবে।’
পর্তুগিজ মহাতারকার স্তুতিও গেয়েছেন ফুটবল গুরু গার্সিয়া, ‘সে আমাদের দলের জন্য ইতিবাচক সংযোজন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে সিদ্ধহস্ত। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’