× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেফালিরা পাচ্ছেন সাড়ে ৬ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ২০:১৩ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম

শেফালিরা পাচ্ছেন সাড়ে ৬ কোটি টাকা

নারীদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের জন্য ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা। আর্থিক পুরস্কারের পাশাপাশি শেফালি ভার্মার দলকে আগামী ১ ফেব্রুয়ারি ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছে দেশটির বোর্ড।

রবিবার ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই শেফালিদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই। বিশ্বকাপজয়ীদের অভিনন্দন জানিয়ে জয় শাহ লেখেন, ‘ভারতে নারী ক্রিকেটে উন্নতি হচ্ছে। বিশ্বকাপ জয় নারীদের ক্রিকেটের মর্যাদা আরও বাড়িয়ে দিল। পুরো দল এবং কোচিং স্টাফদের জন্য ৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করতে পেরে আনন্দিত।’ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি আরও লিখেন, ‘শেফালি ও তার বিশ্বজয়ী দলের সদস্যদের বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই জয়ে পর উৎসব হওয়া উচিত।’

নারী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে রবিবার শেফালি ভার্মার দল ৭ উইকেটে ইংল্যান্ডকে হারায়। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৭.১ ওভারে করে ৬৮ রান। জবাবে ভারত ১৪ ওভারে ৩ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে। চার ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ফাইনাল সেরা বোলার তিতাস সাধু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা