× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের অনলাইন কোচ হচ্ছেন মিকি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৯:৫৫ পিএম

পাকিস্তানের অনলাইন কোচ হচ্ছেন মিকি!

গণমাধ্যমের আকাশে ডানা মেলেছে গুঞ্জন। ফের পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন মিকি আর্থার। তবে তার কোচ হওয়ার ধরনে এবার রয়েছে চমক। দেশটির গণমাধ্যম বলছে, মিকি আর্থারকে অনলাইন কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব নেয়া সফল এ কোচ বেশিরভাগ সময়ে দলটির সঙ্গে অনলাইনেই কাজ করবেন। তবে ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান টিমের সঙ্গে সশরীরেই উপস্থিত থাকবেন তিনি।

পাকিস্তানের সঙ্গে কাজ করলেও ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্বও পালন করে যাবেন আর্থার। তবে পাকিস্তানে দলে থাকবে তার একজন সহকারী। আর্থারের অনুপস্থিতিতে মাঠে দলের দায়িত্ব সামলাবেন মূলত তিনি।

মিকি আর্থার ফের পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন অনেক আগেই। তবে শুরুতে খবর রটেছিল, পাকিস্তান ক্রিকেটকে সাফ না বলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান এ ক্রিকেট গুরু।

তবে দিন কয়েক আগে পিসিবি চিফ নাজাম শেঠি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খুব শিগগিরই পাকিস্তানের কোচ হিসেবে ফিরতে যাচ্ছেন আর্থার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা