× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাইটনের কাছে হেরে লিভারপুলের বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৩:৩৯ পিএম

ব্রাইটনের কাছে হেরে লিভারপুলের বিদায়

গত মৌসুমে এফ এ কাপ জেতা লিভারপুলের সময়টা এখন বড্ড খারাপ। গতকাল রাতে ব্রাইটনের বিপক্ষে ২-১ হেরেছে তারা। আর তাতেই চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইয়ুর্গেন ক্লপের দলের।

সব শেষ মৌসুমে দুটি শিরোপা উঁচিয়ে ধরেছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা না হলেও শিরোপার রেসে শেষ পর্যন্ত পাল্লা দিয়ে লড়েছিল তারা। তবে ক্লাবটির এখন যা তা অবস্থা। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় নবম স্থানে তারা।

কদিন আগেই প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে ৩–০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দল। আর এবার হারল এফ এ কাপে। আর এ হারেই শেষ হয়ে গিয়েছে এফ এ কাপ জয়ের স্বপ্ন। 

তবে এদিন ম্যাচের ৩০ মিনিটের মাথায় ম্যাচে লিড নিয়েছিল লিভারপুলই। মোহাম্মদ সালাহর বাড়ানো বলে পা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন তরুণ মিডফিল্ডার হার্ভি এলিয়ট। তবে খুব বেশিক্ষণ সেই লিড ধরে রাখা যায়নি। ৯ মিনিট পর ব্রাইটনকে ম্যাচে ফেরান লুইস ডাঙ্ক।

দ্বিতীয়ার্ধে পাল্লা দিয়ে লড়ছিল দু’দলই। তবে গোল আসছিল না। শেষ পর্যন্ত ম্যাচের ৯২ তম মিনিটে গোল আসে। ২-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন। আর ওখানেই শেষ হয় লিভারপুলের শিরোপা ধরে রাখার মিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা