× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিমে আটকাল তারকাঠাসা পিএসজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম

রিমে আটকাল তারকাঠাসা পিএসজি

বিশ্বকাপের পর প্রথমবারের মতো ঘরের মাঠে একসঙ্গে দেখা গেছে পিএসজির ত্রয়ীমেসি-নেইমার-এমবাপেকে। টেবিলের ১১ নম্বর দলের বিপক্ষে গোল উৎসবে মাতবে শীর্ষে থাকা পিএসজিসমর্থকদের কাছে এটাই অনুমেয় ছিল। কিন্তু একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে গোল উৎসব দেখতে আসা সমর্থকদের। রিমের কাছেও হতাশ হয়েছে গালতিয়েরের দল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গতকাল রাতে ১-১ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।

এদিন ম্যাচের শুরু থেকেই পিএসজির শক্তিশালী আক্রমণভাগের পথ রোধ করে রেখেছিল রিমের রক্ষণভাগ। পিএসজির আক্রমণভাগকে আটকে রেখে প্রথমার্ধে লেটার মার্ক তুলেছে দলটি। হজম করেনি কোনো গোল।

গোল না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিছুটা তেতে ছিল পিএসজি। কাজও হয় তাতে। ম্যাচের ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। এরপর বহুবার আক্রমণে গেলেও আর গোল আসেনি। এভাবেই শেষ পথে এগোচ্ছিল ম্যাচ। তবে দৃশ্যপট পাল্টে দেয় আর্সেনাল থেকে ধারে রিমে খেলতে আসা ফ্লোরেইন বালোগান। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে অতিরিক্ত যোগ করা সময়ে দারুণ গোলে পিএসজির নিশ্চিত জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন তিনি। এরপর রেফারি শেষ বাঁশি বাজালে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা