মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২৩:৫৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ০০:০০ এএম
মেয়েদের প্রথম অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ হাসি হেসেছে ভারত। আজ রবিবার ফাইনালে দলটি ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই ভারত চেপে ধরে ইংলিশদের। পাওয়ার প্লে-তে ৩ উইকেট খুইয়ে দলটা তুলতে পারে কেবল ২২ রান। সেই ধাক্কা ইংলিশরা আর কাটিয়ে উঠতে পারেনি। উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতে। ইনিংস শেষ করেছে মোটে ৬৮ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ১৯ রান আসে রিয়ানা ম্যাকডোনাল্ড গের ব্যাট থেকে। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্শাভি চোপড়া।
মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতও কোনো ভুল করেনি। সৌম্য তিওয়ারি ও গংগাদি ত্রিশার ২৪ রানের দুই ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।