× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২৩:৪১ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ২৩:৪২ পিএম

 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের দারুণ ফর্ম। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে একরকম উড়িয়ে দিয়েই নিশ্চিত করে সুপার সিক্স। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেও লাভ হয়নি। আমিরাতকে হারানোর পরও সেমিফাইনাল ভাগ্য কথা বলেনি বাংলাদেশের পক্ষে। দুর্ভাগ্যজনকভাবে প্রথমবারের হওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। তবে সবার মন জয় করেছেন মারুফা আক্তার-দিশা বিশ্বাসরা। বিশেষ করে নজর কেড়েছেন স্বর্ণা আক্তার-আফিয়া প্রত্যাশা-রাবেয়া খানরা। 

বাংলাদেশ ভালো খেলেছে তার প্রমাণ আছে বিশ্বকাপের সেরা পারফর্মারদের তালিকাতেও। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ছয়ে আছেন স্বর্ণা আক্তার। ৫ ম্যাচে ৫১ গড়ে তার ব্যাটে এসেছে ১৫৩ রান। সেরা বোলারদের তালিকাতেও আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার- মারুফা আক্তার ও রাবেয়া খান। দুজনই শিকার করেন ৫টি করে উইকেট। খেলেছেন সমান পাঁচটি করে ম্যাচ। ব্যাটারদের তালিকায় সেরা দশে জায়গা না পেলেও আফিয়া প্রত্যাশা নজর কেড়েছেন তার ব্যাটিংয়ে। পাওয়ার হিটিং ও দারুণ টাইমিংয়ে তার দিকে আলাদা করে নজর দিতে বাধ্য করেছে। দিলারা আক্তার-সুমাইয়া আক্তাররাও নিজেদের চিনিয়েছেন আলাদাভাবে।

সেমিফাইনালে না খেলার আক্ষেপ থাকলেও পারফরম্যান্স নিয়ে আছে তৃপ্তির ঢেঁকুর। ক্রিকেটারদের পারফরম্যান্সে তৃপ্ত কোচ দীপু রায় চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুই বছরের মধ্যে ওরা ভালো জায়গায় চলে যাবে। পারফর্মার হবে। মারুফা (আক্তার) ও স্বর্ণা (আক্তার) জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পেলে আমি অবাক হব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা