× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রিত্ব পেয়ে বিপিএল ছাড়লেন ওয়াহাব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম

মন্ত্রিত্ব পেয়ে বিপিএল ছাড়লেন ওয়াহাব

বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলাকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান ওয়াহাব রিয়াজ। সেই দায়িত্ব নিতে পুরো টুর্নামেন্ট শেষ না করেই তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার বিষয়টি এক টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেন ওয়াহাব। পরশু রাতে দেশে ফেরার আগে বিপিএলের দল খুলনা টাইগার্সকে শুভকামনা জানান। এ ছাড়া দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ দেন এই পাকিস্তানি পেসার। টুইট বার্তায় উল্লেখ করেন, দলটিতে থাকা পাকিস্তানি সতীর্থ আজম খানকে মিস করবেন।

বিপিএলে দারুণ ছন্দে ছিলেন দীর্ঘ দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ওয়াহাব রিয়াজ। সাত ম্যাচে ৬.৯০ ইকোনমিতে ১৩ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার শীর্ষে আছে তার নাম। দারুণ ছন্দে থাকলেও দায়িত্ব নিতে আগেভাগেই তাকে ছাড়তে হলো খুলনার ডেরা। দলটিতে তার বদলি কে হবেন, তা এখনও জানা যায়নি। বিপিএলের এবারের আসরে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে খুলনা টাইগার্স। দলকে জেতাতে না পারলেও ওয়াহাব রিয়াজ বল হাতে ছিলেন উজ্জ্বল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা