× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৪:৪৫ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা আছে দলটির। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংলিশদের। বাংলাদেশ সফরে এসে এই প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা।

রবিবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, সূচি অনুযায়ী বাকি ম্যাচগুলো খেলবে ইংলিশরা।

আগামী ২০ ফেব্রুয়ারি ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দুটি খেলার কথা ছিল তাদের।

প্রস্তুতি ম্যাচ বাতিলের বিষয়ে সিইও বলেন, ‘ওরা (ইংল্যান্ড) ওদের নিজস্ব পরিকল্পনায় পুরো সফর অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছে। সে অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে।’ প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার তারিখ পরিবর্তন হয়েছে কি না তা নিশ্চিত করেননি সুজন।

২০ ফেব্রুয়ারি ঢাকায় পা রেখে ১ মার্চ প্রথম ওয়ানডে খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দুই ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মিরপুরে ১২ ও ১৪ মার্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা