× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাসের সামনে এমবাপ্পে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৫৮ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:০৩ পিএম

ইতিহাসের সামনে এমবাপ্পে

রেইমসের বিপক্ষে আজ দিবাগত রাত পৌনে ২টায় নামবে ফরাসি জায়ান্ট পিএসজি। ম্যাচে নামার আগে দলটির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে অপেক্ষায় আছেন দারুণ এক রেকর্ডের। আর মাত্র ৪ গোল করলেই দলটির জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করবেন। বছর দুয়েক আগে ক্লাব ছাড়া এডিনসন কাভানি ২০০ গোল করে আছেন সবার ওপরে।

২০২০ সালে পিএসজি ছাড়া কাভানি ছিলেন পিএসজির একসময়ের গোলমেশিন। দল ছাড়ার পর কাভানির জায়গা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। এবার কাভানিকে গোলসংখ্যায় ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন। যদিও এ রেকর্ড কাভানিরই থাকতে পারত, যদি না এমবাপ্পে ক্লাব ছাড়তেন। গত বছরের জুনে তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার তীব্র গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করায় আর দল ছাড়া হয়নি।

পিএসজিতে এমবাপ্পের সতীর্থ হিসেবে আছেন লিওনেল মেসি ও নেইমার। ক্লাবটিতে তাদের চেয়ে বেশি সময় ধরে খেলায় গোলসংখ্যায় তাদের ওপরে আছেন এমবাপ্পে। বিশ্বকাপের পর ক্লাবে যোগ দিয়ে মেসি ছন্দে থাকলেও নেইমার এখনও হয়ে আছেন নিজের ছায়ায়। এতেই আরও দ্রুত এগিয়ে যাচ্ছেন ফরাসি তারকা এমবাপ্পে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা