× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞায় পড়ছেন রোনালদো!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৪৯ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৩:০৯ পিএম

নিষেধাজ্ঞায় পড়ছেন রোনালদো!

সময় যেন পক্ষে কথা বলছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপের মাঝে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অভিযোগ তুলে ছেড়েছেন ইংলিশ ডেরা। হন্যে হয়ে খুঁজেছেন চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন ক্লাব। শেষ পর্যন্ত ইউরোপসেরার মঞ্চে খেলা না হলেও রোনালদো ইউরোপ ছাপিয়ে রেকর্ড বেতনে এসেছেন এশিয়ায়। খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। সেখানেও কাটছে না দুঃসময়। দুই ম্যাচ খেলা রোনালদো গোল তো পানইনি, উল্টো পেয়েছেন হারের দায়। এমন অবস্থায় আরেকটি খারাপ সংবাদ শুনলেন পর্তুগিজ মহাতারকা।

সাবেক ক্লাব জুভেন্তাসের হয়ে আর্থিক অনিয়মের জন্য এক মাসের নিষেধাজ্ঞার মতো বড় শাস্তির মুখে পড়তে পারেন সিআর সেভেন। এ যেন রোনালদোর খাঁড়ার ঘা। আর্থিক কারণে ইতালিয়ান ক্লাবটি গুনেছেন চড়া মাশুল। শাস্তি হিসেবে চলতি মৌসুমে কেটে নেওয়া হয়েছে লিগের ১৫ পয়েন্ট। টেবিলে তিন নম্বর থেকে এক ধাক্কায় নেমে গেছে ১০ নম্বরে।

ঝামেলা হচ্ছে— আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে যে সময়, তখন তুরিনের বুড়িদের হয়ে খেলতেন রোনালদো। জুভেন্তাসে সেই সময় খেলেছেন এমন ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। রোনালদোর বিপক্ষে অভিযোগ, তার কাছে এখনও ক্লাব ১৯.৫ মিলিয়ন ইউরো পায়। এই পরিমাণ অর্থ জুভেন্তাসের ব্যালেন্স শিটে না দেখিয়ে নিয়েছেন রোনালদো।

পর্তুগিজ তারকা বিষয়টি নিয়ে তুরিনের আইনজীবীদের সঙ্গে কথা বলছেন। তবে দোষী প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে হবে। গুনতে হতে পারে বড় মাশুল। সৌদির ক্লাব আল নাসরের হয়ে এক মাস নির্বাসনেও থাকতে হতে পারে রোনালদোকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা