× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ হয়েও হইল না শেষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৪২ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:০১ পিএম

শেষ হয়েও হইল না শেষ

ভুল, ভুল এবং ভুল—সমালোচনায় আসার মতো কিছু নয়, বরং হাসির খোরাক জমাতে পারে এই ত্রিমুখী ভুল। নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে ভারতের ২১ রানে হেরে যাওয়ার ম্যাচে একই ভুল করে বসেছেন তিনজন—ভারতের ব্যাটার ওয়াশিংটন সুন্দর, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার এবং ধারাবিবরণীতে থাকা রবি শাস্ত্রী! শুধু তাই নয়, মন্ত্রমুগ্ধের মতো সেই ভুলের সঙ্গ দিলেন বাকি সবাই। তা তাদের ভুলটা আসলে কী? ম্যাচ শেষ হওয়ার আগেই সৌজন্যমূলক হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। অনেকটা এমন—‘যাও, বাকি ১ বল খেলা লাগবে না। ওতে জয়-পরাজয় আটকাবে না।’

আসলে এমন কিছু নয়। রাঁচিতে প্রথম টি-টোয়েন্টিতে ভুল হয়েছে স্রেফ ভুল বোঝাবুঝি থেকে। ভারতের ইনিংস শেষ হতে তখনও বাকি ১ বল, জয়ের জন্য তখনও দরকার ২৬ রান। ব্যাট-প্যাড পরে প্রস্তুত হচ্ছেন উমরান মালিক। অথচ নবম উইকেট হিসেবে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পরপরই হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন স্যান্টনার। ক্রিজে থাকা আর্শদ্বীপও এগিয়ে আসেন। ওদিকে ধারাভাষ্য দেওয়া রবি শাস্ত্রী ততক্ষণে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

ভুল দ্রুতই ভাঙে সবার। মাঠে দায়িত্বে থাকা আম্পায়ার এসে বোঝান, এখনও খেলার ১ বল বাকি। তখন যে-যার পজিশনে ফিরে যান, খেলাও শুরু হয়। উমরান এসে লকি ফার্গুসনকে ৪ মেরে ব্যবধান কমিয়ে দেন। শেষ বলের ৪ হারের ব্যবধান কমালেও পরাজয় রুখতে পারেনি ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামবে হার্দিক পাণ্ডিয়ার দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা