× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সাবালেনকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৯:৫২ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন সাবালেনকা

অস্ট্রেলিয়ান ওপেন পেয়েছে নতুন সম্রাজ্ঞী। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছেন আরিনা সাবালেনকা। প্রতিপক্ষ এলেনা রাইবাকিনাকে হারিয়ে বেলারুশের এ তারকা ঘরে তুলেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

ফাইনালে প্রথম সেট অবশ্য রাইবাকিনাই জিতে নিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। পরের দুই সেট টানা জিতে আসরের শিরোপা নিজের করে নেন সাবালেনকা। কোর্টের শত্রুকে হারিয়ে দেন ৪-৬, ৬-৩ ও ৬-৪ গেমে। 

মেলবোর্নের এ আসরে সাবালেনকা খেললেন। শিরোপাও জিতলেন। কিন্তু পুরো আসরে তার নামের পাশে ছিল না তার দেশের জাতীয় পতাকা। কারণটা তো সবারই জানা। 

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়ে পুরো বিশ্বে একরকম ‘নিষিদ্ধ’ হয়ে আছে সাবালেনকার জন্মভূমি বেলারুশ। তাই নিরপেক্ষ পতাকা নিয়ে খেলতে হয়েছে তাকে। 

পুরো টুর্নামেন্টে একই অবস্থা ছিল রাশিয়ার খেলোয়াড়দেরও। দেশের পতাকা নিয়ে খেলতে পারেননি তারাও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে এই শাস্তি ভোগ করতে হয়েছে তাদের।

ফাইনালে হার মানায় দ্বিতীয় মেজর ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গেল রাইবাকিনার। গত বছর লন্ডনে জেতা উইম্বলডন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে এখন তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা