× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হারের দায় শুনলেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:২৭ পিএম

হারের দায় শুনলেন রোনালদো

অপেক্ষা বাড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর। আল নাসরের হয়ে প্রতিযোগিতামূলক দুই ম্যাচ পরও পাননি জালের দেখা। পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোলের পর আল ইত্তেফাকের বিপক্ষে ছিলেন গোলশূন্য। সৌদি সুপার কাপের সেমিফাইনালেও রোনালদো ছিলেন নিষ্প্রভ। আল ইত্তিহাদের বিপক্ষে সেমিফাইনালে হারের পর তাই অভিযোগের আঙুল উঠেছে পর্তুগিজ মহাতারকার দিকে। শিরোপার মঞ্চে যেতে রোমারিনহোর পর প্রথমার্ধে হামদাল্লাহর গোলে এগিয়ে যায় ইত্তিহাদ, পরে তালিস্কার গোল নাসরকে আশা দেখালেও শেষ পর্যন্ত মানতে হয় বড় হার।

ফাইনালে ওঠার লড়াইয়ে ৩-১ গোলে স্বপ্নভঙ্গ হয় রোনালদোদের। পুরো ৯০ মিনিট মাঠে থাকার পরও সিআর সেভেন ছিলেন অচেনা রূপে। প্রথমার্ধে দারুণ একটি সুযোগ এসেছিল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের সামনে, কিন্তু জাল খুঁজে পেতে ব্যর্থ হন। গুরুত্বপূর্ণ সময়ের সেই সুযোগ নষ্টই জয়-পরাজয়ের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন আল নাসর কোচ, ‘প্রথমার্ধে রোনালদো সুযোগ হাতছাড়া করায় ম্যাচের গতিপথ বদলে গেছে।’

শুধু কোচই নয়, সাবেক ক্লাব ইউনাইটেডের সমর্থকরাও দোষ চাপাচ্ছেন রোনালদোর ওপর। যদিও আল নাসরের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামা রোনালদো দর্শকদের করতালি শুনেই নেমেছিলেন। গোটা ম্যাচে মাত্র ৪৪ বার পায়ে বল পান পর্তুগিজ ফরোয়ার্ড। লক্ষ্যে শট নিতে পারেন মাত্র একটি। প্রায় ১২ বার বল দখলে রাখতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। 

জিতলেই ফাইনাল—এমন সমীকরণের ম্যাচে ১৫ মিনিটে এগিয়ে যায় ইত্তিহাদ। আব্দুলরহমান আলওবুদের পাসে গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিনহো। ৪৩ মিনিটে গোল দ্বিগুণ করেন ইত্তিহাদের মরোক্কান স্ট্রাইকার আব্দুর রাজ্জাক হামদাল্লাহ। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে নাসর। ৬৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। যোগ করা সময়ে রোনালদোদের স্বপ্নে শেষ পেরেক ঠুকে দেন অ্যারাবিয়ান ডিফেন্ডার মোহান্নাদ আল শানকেতি। তাতেই ৩-১ ব্যবধানের হারে সৌদি সুপার কাপ থেকে ছিটকে গেছে আল নাসর।

রোনালদোদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করা আল ইত্তিহাদ লড়বে আল ফিহার বিপক্ষে। ফিহা সেমিতে আসরের অন্যতম ফেভারিট আল হিলালকে হারিয়েছে ১-০ গোলে। ২৯ জানুয়ারি রাত ১২টায় শিরোপার লক্ষ্যেa নামবে দুদল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা