প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:১২ পিএম
লোকেশ রাহুলের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার অক্ষর প্যাটেল। দীর্ঘদিনের প্রেমিকা মেহা প্যাটেলকে বিয়ে করেছেন। তার বিয়ের খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এরপরই বিষয়টি জানাজানি হয়। শুরুতে অবশ্য নিজের বিয়ের খবর গোপন রাখার চেষ্টা করেন অক্ষর, পরে অবশ্য তা আর সম্ভব হয়নি।
এমনকি তাদের বিয়ের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত পরশু গুজরাটের বাগোদারায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন অক্ষর-মেহা। সেখানে তাদের আত্মীয়স্বজন ছাড়াও কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন পেসার জয়দেব উনাদকাদ। বিয়ের অনুষ্ঠানে এই দম্পতিকে নাচতেও দেখা যায়। বিয়ের জন্য রাহুলের মতো অক্ষরও বোর্ড থেকে ছুটি নেন। তবে সেই কথা কাউকে জানাননি তিনি।
গত বছরের ২০ জানুয়ারি মেহার জন্মদিনে বাগদান সম্পন্ন করে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।