× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইব্রাকে আগুয়েরোর পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

ইব্রাকে আগুয়েরোর পরামর্শ

কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের পর এমিলিয়ানো মার্তিনেজের ‘বাজে অঙ্গভঙ্গি’ নিয়ে আলোচনা কম হয়নি। কিলিয়ান এমবাপেকে ট্রল করে সেই আলোচনায় পারদ নিজেই চাপিয়েছিলেন। পুরো ফুটবল বিশ্বের যেন চক্ষুশূল হয়েছিলেন লুসাইলে আর্জেন্টিনার জয়ের নায়ক। কথা বলতে ছাড় দেননি সুইডেনের তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচও। সুইডিশ তারকা বলেছিলেন, আর্জেন্টিনা আর কখনও কোনো শিরোপা জিততে পারবে না।

এসি মিলান তারকার এমন মন্তব্য পছন্দ হয়নি আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। আর্জেন্টিনা নিয়ে চিন্তা না করে ইব্রাকে নিজের দেশ নিয়ে ভাবতে বলেছেন ম্যানচেস্টার সিটির সাবেক কিংবদন্তি। শুনিয়েছেন কড়া কথা, দিয়েছেন নিজের দেশ নিয়ে ভাবার পরামর্শও।

কাতারে স্নায়ুচাপা ম্যাচের সমাধান টাইব্রেকারে আসার পর ইব্রার বলা সেই দিনের কথায় ক্ষোভ উগরেছেন আগুয়েরো, ‘এটা শুনতে কঠিন মনে হবে যে আমরা কোনোদিন আর কিছু জিতব না। আর্জেন্টিনাকে নিয়ে বলার আগে নিজের দেশ নিয়ে উদ্বিগ্ন হও, নিজের খেলোয়াড় নিয়ে ভাবো—যারা কাতারে বিশ্বকাপও খেলতে পারেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা