× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে জোকোভিচের ‘শত্রু’ সিতসিপাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

ফাইনালে জোকোভিচের ‘শত্রু’ সিতসিপাস

হ্যামস্ট্রিং ইনজুরিটা অনেক দিন ধরেই জ্বালিয়ে যাচ্ছে। কিন্তু নোভাক জোকোভিচ তাতে পাত্তাই দিচ্ছেন না। চোটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছেন সার্বিয়ান এ তারকা। কোর্টের লড়াইয়ে উপহার দিয়ে যাচ্ছেন দুরন্ত পারফরম্যান্স। তার হাতের র‌্যাকেটের ঝলকে গুঁড়িয়ে যাচ্ছেন একের পর এক প্রতিপক্ষ। সেমিফাইনালেও সেই চেনা চিত্রনাট্যের দেখা মিলল। কোর্টের শত্রু টমি পলকে ধসিয়ে নাম লিখলেন মেলবোর্নের ফাইনালে। রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে জোকোভিচ লড়বেন স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে।

আগামী ২২ মে ৩৬-এ পা দেবেন জোকোভিচ। কিন্তু তার দাপুটে পারফরম্যান্স অবশ্য বলে ভিন্ন কথা। সাবেক এ নাম্বার ওয়ান যেন চিরতরুণ। ২০ বছরে যেন আটকে আছে তার বয়স। বয়সকে থোরাই কেয়ার করে মার্কিন প্রতিপক্ষ টমি পলকে তাসের ঘরের মতো উড়িয়ে দিলেন ২১ মেজর ট্রফির মালিক।

প্রথম সেটে একটু সমস্যা হচ্ছিল জোকোভিচের জন্য। টমি পল লড়াইটা প্রায় জমিয়ে ফেলেছিলেন। সেটটি কেড়ে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে জিতে লিড নেন আসরের এ চতুর্থ বাছাই। পরের দুই সেটে জোকোভিচের হাতের র‌্যাকেট যেন হয়ে দাঁড়িয়েছিল খোলা তলোয়ার। টমি পলের সব শট কচুকাটা করে শেষ হাসি হাসেন টুর্নামেন্টের নবমবারের চ্যাম্পিয়ন। 

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন জিইয়ে রেখেছেন সিতসিপাস। ফাইনালে ওঠার পথে গ্রিসের এ তারকা হারিয়েছেন রুশ প্রতিপক্ষ কারেন খাচানভকে। তবে তৃতীয় বাছাই গ্রিক তারকার জয়টা মোটেই সহজ ছিল না। কঠিন লড়াই করেই জিততে হয়েছে সিতসিপাসকে। খাচানভকে হারান ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে। নিশ্চিত করেন ফাইনালের টিকিট। ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে হেরে গিয়েছিলেন সিতসিপাস। এবার তার সামনে সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। সেটা হলে ২০১৮ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে মেলবোর্ন পার্কে জোকোভিচকে হারানোর রেকর্ড গড়বেন সিতসিপাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা